পূজা — ৫৯

গীতবিতান

তোমায় কিছু দেব ব’লে চায় যে আমার মন,নাই-বা তোমার থাকল প্রয়োজন।যখন তোমার পেলেম দেখা, অন্ধকারে একা একাফিরতেছিলে বিজন গভীর বন।ইচ্ছা ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে,নাই-বা তোমার থাকল প্রয়োজন।দেখেছিলেম হাটের লোকে তোমারে দেয় গালি,গায়ে তোমার ছড়ায় ধুলাবালি।অপমানের পথের মাঝে তোমার বীণা নিত্য বাজেআপন-সুরে-আপনি-নিমগন।ইচ্ছা ছিল বরণমালা পরাই তোমার গলে,নাই-বা তোমার থাকল প্রয়োজন।দলে দলে আসে লোকে, রচে তোমার স্তব—নানা ভাষায় নানান কলরব।ভিক্ষা লাগি তোমার দ্বারে আঘাত করে বারে বারেকত-যে শাপ, কত-যে ক্রন্দন।ইচ্ছা ছিল বিনা পণে আপনাকে দিই পায়ে,নাই-বা তোমার থাকল প্রয়োজন।

Comments

Loading comments…