পূজা — ৫৯১

গীতবিতান

আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরেদুঃখসুখের-ঢেউ-খেলানো এই সাগরের তীরে॥আবার জলে ভাসাই ভেলা, ধুলার ’পরে করি খেলা গো,হাসির মায়ামৃগীর পিছে ভাসি নয়ননীরে॥কাঁটার পথে আঁধার রাতে আবার যাত্রা করি,আঘাত খেয়ে বাঁচি নাহয় আঘাত খেয়ে মরি।আবার তুমি ছদ্মবেশে আমার সাথে খেলাও হেসে গো,নূতন প্রেমে ভালোবাসি আবার ধরণীরে॥

Comments

Loading comments…