পূজা — ৫৯৪

গীতবিতান

জানি গো, দিন যাবে এ দিন যাবে।একদা কোন্ বেলাশেষে মলিন রবি করুণ হেসেশেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে চাবে॥পথের ধারে বাজবে বেণু, নদীর কূলে চরবে ধেনু,আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে—তবুও দিন যাবে এ দিন যাবে॥তোমার কাছে আমার এ মিনতিযাবার আগে জানি যেন আমায় ডেকেছিল কেনআকাশ-পানে নয়ন তুলে শ্যামল বসুমতী।কেন নিশার নীরবতা শুনিয়েছিল তারার কথা,পরানে ঢেউ তুলেছিল কেন দিনের জ্যোতি—তোমার কাছে আমার এই মিনতি॥সাঙ্গ যবে হবে ধরার পালাযেন আমার গানের শেষে থামতে পারি শমে এসে—

ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা।এই জীবনের আলোকেতে পারি তোমায় দেখে যেতে,পরিয়ে যেতে পারি তোমায় আমার গলার মালা—সাঙ্গ যবে হবে ধরার পালা॥

Comments

Loading comments…