পূজা — ৫৯৯

গীতবিতান

আমার যাবার বেলাতেসবাই জয়ধ্বনি কর্।ভোরের আকাশ রাঙা হল রে,আমার পথ হল সুন্দর॥কী নিয়ে বা যাব সেথা ওগো তোরা ভাবিস নে তা,শূন্য হাতেই চলব বহিয়েআমার ব্যাকুল অন্তর॥মালা প’রে যাব মিলনবেশে,আমার পথিকসজ্জা নয়।বাধা বিপদ আছে মাঝের দেশে,মনে রাখি নে সেই ভয়।

যাত্রা যখন হবে সারা উঠবে জ্বলে সন্ধ্যাতারা,পূরবীতে করুণ বাঁশরিদ্বারে বাজবে মধুর স্বর॥

Comments

Loading comments…