পূজা — ৬
গীতবিতান
তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে,এ আগুন ছড়িয়ে গেল সব খানে।যত সব মরা গাছের ডালে ডালেনাচে আগুন তালে তালে রে,আকাশে হাত তোলে সে কার পানে।আঁধারের তারা যত অবাক্ হয়ে রয় চেয়ে,কোথাকার পাগল হাওয়া বয় ধেয়ে।নিশীথের বুকের মাঝে এই-যে অমলউঠল ফুটে স্বর্ণকমল রে,আগুনের কী গুণ আছে কে জানে।
Comments
Loading comments…