পূজা — ৬০
গীতবিতান
আমায়।অভিমানের বদলে আজ নেব তোমার মালা।নিশিশেষে শেষ করে দিই চোখের জলের পালা।
আমার কঠিন হৃদয়টারে ফেলে দিলেম পথের ধারে,তোমার চরণ দেবে তারে মধুর পরশ পাষাণ-গালা।ছিল আমার আঁধারখানি, তারে তুমিই নিলে টানি,তোমার প্রেম এল যে আগুন হয়ে— করল তারে আলা।সেই-যে আমার কাছে আমি ছিল সবার চেয়ে দামি,তারে উজাড় করে সাজিয়ে দিলেম তোমার বরণডালা।
Comments
Loading comments…