পূজা — ৬০১
গীতবিতান
দিন যদি হল অবসাননিখিলের অন্তরমন্দির প্রাঙ্গণেওই তব এল আহ্বানচেয়ে দেখো মঙ্গলরাতি জ্বালি দিল উৎসববাতি,স্তব্ধ এ সংসারপ্রান্তে ধরো ধরো তব বন্দনগানকর্মের-কলরব-ক্লান্ত,করো তব অন্তর শান্ত।চিত্ত-আসন দাও মেলে, নাই যদি দর্শন পেলেআঁধারে মিলিবে তাঁর স্পর্শ—হর্ষে জাগায়ে দিবে প্রাণ॥
Comments
Loading comments…