পূজা — ৬০৯

গীতবিতান

জয় ভৈরব, জয় শঙ্কর!জয় জয় জয় প্রলয়ঙ্কর, শঙ্কর শঙ্কর॥জয় সংশয়ভেদন, জয় বন্ধনছেদন,জয় সঙ্কটসংহর শঙ্কর শঙ্কর॥তিমিরহৃদ্‌বিদারণ জলদগ্নিনিদারুণ,মরুশ্মশানসঞ্চর শঙ্কর শঙ্কর!বজ্রঘোষবাণী, রুদ্র, শূলপাণি,মৃত্যুসিন্ধুসন্তর শঙ্কর শঙ্কর॥

Comments

Loading comments…