পূজা — ৬১১

গীতবিতান

ওরে, আগুন আমার ভাই,আমি তোমারই জয় গাই।তোমার ওই শিকল-ভাঙা এমন রাঙা মূর্তি দেখি নাই॥তুমি দু হাত তুলে আকাশ-পানে যেতেছ আজ কিসের গানে,একি আনন্দময় নৃত্য অভয় বলিহারি যাই॥যেদিন ভবের মেয়াদ ফুরোবে ভাই, আগল যাবে সরে—সে দিন হাতের দড়ি, পায়ের বেড়ি, দিবি রে ছাই করে।সে দিন আমার অঙ্গ তোমার অঙ্গে ওই নাচনে নাচবে রঙ্গে—সকল দাহ মিটবে দাহে, ঘুচবে সব বালাই॥

Comments

Loading comments…