পূজা — ৬১২

গীতবিতান

দুঃখ যে তোর নয় রে চিরন্তন—পার আছে, রে এই সাগরের বিপুল ক্রন্দন॥এই জীবনের ব্যথা যত এইখানে সব হবে গত,চিরপ্রাণের আলয়-মাঝে অনন্ত সান্ত্বন॥মরণ যে তোর নয় যে চিরন্তন—দুয়ার তাহার পেরিয়ে যাবি, ছিঁড়বে রে বন্ধন।এ বেলা তোর যদি ঝড়ে পূজার কুসুম ঝ’রে পড়ে,যাবার বেলায় ভরবে থালার মালা ও চন্দন॥

Comments

Loading comments…