পূজা — ৬১৫

গীতবিতান

পথের শেষ কোথায়, শেষ কোথায়, কী আছে শেষে!এত কামনা, এত সাধনা কোথায় মেশে?ঢেউ ওঠে পড়ে কাঁদার, সম্মুখে ঘন আঁধার,পার আছে গো পার আছে— পার আছে কোন্ দেশে?আজ ভাবি মনে মনে মরীচিকা-অন্বেষণে হায়বুঝি,তৃষ্ণার শেষ নেই। মনে ভয় লাগে সেই—হাল-ভাঙা পাল-ছেঁড়া ব্যথা চলেছে নিরুদ্দেশে॥

Comments

Loading comments…