পূজা — ৬৩
গীতবিতান
রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারেতোমায় আমায় দেখা হল সেই মোহানার ধারে।
সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আঁধার আলোয়—সেইখানেতে ঢেউ ছুটেছে এ পারে ওই পারে।নিতলনীল নীরব-মাঝে বাজল গভীর বাণী,নিকষেতে উঠল ফুটে সোনার রেখাখানি।মুখের পানে তাকাতে যাই, দেখি-দেখি দেখতে না পাই—স্বপন-সাথে জড়িয়ে জাগা, কাঁদি অকুল ধারে।
Comments
Loading comments…