পূজা — ৬৪
গীতবিতান
আমার খেলা যখন ছিল তোমার সনেতখন কে তুমি তা কে জানত।তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে,জীবন বহে যেত অশান্ত।তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কতযেন আমার আপন সখার মতো,হেসে তোমার সাথে ফিরেছিলেম ছুটেসে দিন কত-না বন-বনান্ত।ওগো, সেদিন তুমি গাইতে যে-সব গানকোনো অর্থ তাহার কে জানত।শুধু সঙ্গে তারি গাইত আমার প্রাণ,সদা নাচত হৃদয় অশান্ত।হঠাৎ খেলার শেষে আজ কী দেখি ছবি—স্তব্ধ আকাশ, নীরব শশী রবি,তোমার চরণ-পানে নয়ন করি নতভুবন দাঁড়িয়ে আছে একান্ত।
Comments
Loading comments…