পূজা — ৭

গীতবিতান

তোমার বীণা আমার মনোমাঝেকখনো শুনি, কখনো ভুলি, কখনো শুনি না যে।আকাশ যবে শিহরি উঠে গানেগোপন কথা কহিতে থাকে ধরার কানে কানে—

তাহার মাঝে সহসা মাতে বিষম কোলাহলেআমার মনে বাঁধনহারা স্বপন দলে দলে।হে বীণাপাণি, তোমার সভাতলেআকুল হিয়া উন্মাদিয়া বেসুর হয়ে বাজে।চলিতেছিনু তব কমলবনে,পথের মাঝে ভুলালো পথ উতলা সমীরণে।তোমার সুর ফাগুনরাতে জাগে,তোমার সুর অশোকশাখে অরুণরেণুরাগে।সে সুর বাহি চলিতে চাহি আপন-ভোলা মনেগুঞ্জরিত-ত্বরিত-পাখা মধুকরের সনে।কুহেলী কেন জড়ায় আবরণে—আঁধারে আলো আবিল করে, আঁখি যে মরে লাজে।

Comments

Loading comments…