পূজা — ৭১
গীতবিতান
আমার মাঝে তোমারি মায়া জাগালে তুমি কবি।আপন-মনে আমারি পটে আঁকো মানস ছবি।তাপস তুমি ধেয়ানে তব কী দেখ মোরে কেমনে কব,আপন-মনে মেঘস্বপন আপনি রচ রবি।তোমার জটে আমি তোমারি ভাবের জাহ্নবী।তোমারি সোনা বোঝাই হল, আমি তো তার ভেলা—নিজেরে তুমি ভোলাবে ব’লে আমারে নিয়ে খেলা।কণ্ঠে মম কী কথা শোন অর্থ আমি বুঝি না কোনো,বীণাতে মোর কাঁদিয়া ওঠে তোমারি ভৈরবী।মুকুল মম সুবাসে তব গোপনে সৌরভী।
Comments
Loading comments…