পূজা — ৭৩

গীতবিতান

তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে,আমার প্রাণে নইলে সে কি কোথাও ধরবে?

এই-যে আলো সূর্যে গ্রহে তারায় ঝ’রে পড়ে শতলক্ষ ধারায়,পূর্ণ হবে এ প্রাণ যখন ভরবে।তোমার ফুলে যে রঙ ঘুমের মতো লাগলআমার মনে লেগে তবে সে যে জাগল গো।যে প্রেম কাঁপায় বিশ্ববীণায় পুলকে সঙ্গীতে সে উঠবে ভেসে পলকেযে দিন আমার সকল হৃদয় হরবে।

Comments

Loading comments…