পূজা — ৭৪

গীতবিতান

এরে ভিখারি সাজায়ে কী বঙ্গ তুমি করিলে,হাসিতে আকাশ ভরিলে।পথে পথে ফেরে, দ্বারে দ্বারে যায়, ঝুলি ভরি রাখে যাহা-কিছু পায়—কতবার তুমি পথে এসে, হায়, ভিক্ষার ধন হরিলে।ভেবেছিল চির-কাঙাল সে এই ভুবনে, কাঙাল মরণে জীবনে।ওগো মহারাজা, বড়ো ভয়ে ভয়ে দিনশেষে এল তোমারি আলয়ে—আধেক আসনে তারে ডেকে লয়ে নিজ মালা দিয়ে বরিলে।

Comments

Loading comments…