পূজা — ৭৭
গীতবিতান
তুমি যে চেয়ে আছ আকাশ ভ’রে,নিশিদিন অনিমেষে দেখছ মোরে।আমি চোখ এই আলোকে মেলব যবেতোমার ওই চেয়ে-দেখা সফল হবে,এ আকাশ দিন গুনিছে তারি তরে।ফাগুনের কুসুম-ফোটা হবে ফাঁকিআমার এই একটি কুঁড়ি রইলে বাকি।সে দিনে ধন্য হবে তারার মালাতোমার এই লোকে লোকে প্রদীপ জ্বালাআমার এই আঁধারটুকু ঘুচলে পরে।
Comments
Loading comments…