পূজা — ৮

গীতবিতান

তোমার নয়ন আমায় বারে বারে বলেছে গান গাহিবারে।ফুলে ফুলে তারায় তারায়বলেছে সে কোন্ ইশারায়দিবস-রাতির মাঝ-কিনারায় ধূসর আলোয় অন্ধকারে।গাই নে কেন কী কব তা,কেন আমার আকুলতা—ব্যথার মাঝে লুকায় কথা, সুর যে হারাই অকূল পারে।যেতে যেতে গভীর স্রোতে ডাক দিয়েছ তরী হতে।ডাক দিয়েছ ঝড়-তুফানেবোবা মেঘের বজ্রগানে,ডাক দিয়েছ মরণপানে শ্রাবণরাতের উতল ধারে।যাই নে কেন জান না কি—তোমার পানে মেলে আঁখিকূলের ঘাটে বসে থাকি, পথ কোথা পাই পারাবারে।

Comments

Loading comments…