পূজা — ৮১
গীতবিতান
যিনি সকল কাজের কাজী মোরা তারি কাজের সঙ্গী।যাঁর নানা রঙের বঙ্গ মোরা তাঁরি রসের রঙ্গী।তাঁর বিপুল ছন্দে ছন্দেমোরা যাই চলে আনন্দে,তিনি যেমনি বাজান ভেরী মোদের তেমনি নাচের ভঙ্গী।এই জন্ম-মরণ-খেলায়মোরা মিলি তাঁরি মেলায়,এই দুঃখসুখের জীবন মোদের তাঁরি খেলার অঙ্গী।ওরে ডাকেন তিনি যবেতাঁর জলদ-মন্দ্র রবেছুটি পথের কাঁটা পায়ে দ’লে সাগর গিরি লঙ্ঘি।
Comments
Loading comments…