পূজা — ৮৬

গীতবিতান

শুধু কি তার বেঁধেই তোর কাজ ফুরাবেগুণী মোর, ও গুণী!বাঁধা বীণা রইবে পড়ে এমনি ভাবেগুণী মোর, ও গুণী!তা হলে হার হল যে হার হল,শুধু বাঁধাবাঁধিই সার হল গুণী মোর, ও গুণী!বাঁধনে যদি তোমার হাত লাগে’তা হলেই সুর জাগে, গুণী মোর, ও গুণী!না হলে ধুলায় প’ড়ে লাজ কুড়াবে।

Comments

Loading comments…