পূজা — ৮৮

গীতবিতান

সভায় তোমার থাকি সবার শাসনে,আমার কণ্ঠে সেথায় সুর কেঁপে যায় ত্রাসনে।তাকায় সকল লোকে,তখন দেখতে না পাই চোখেকোথায় অভয় হাসি হাসো আপন আসনে।কবে আমার এ লজ্জাভয় খসাবে,তোমার একলা ঘরের নিরালাতে বসাবে।যা শোনাবার আছে।গাব ওই চরণের কাছে,দ্বারের আড়াল হতে শোনে বা কেউ না-শোনে।

Comments

Loading comments…