পূজা — ৮৯

গীতবিতান

তোমার প্রেমে ধন্য কর যারে সত্য করে পায় সে আপনারে।দুঃখে শোকে নিন্দা-পরিবাদেচিত্ত তার ডোবে না অবসাদে,টুটে না বল সংসারের ভারে।পথে যে তার গৃহের বাণী বাজে, বিরাম জাগে কঠিন তার কাজে।নিজেরে সে যে তোমারি মাঝে দেখে,জীবন তার বাধায় নাহি ঠেকে,দৃষ্টি তার আঁধার-পরপারে।

Comments

Loading comments…