পূজা — ৯১

গীতবিতান

তুমি কি এসেছ মোর দ্বারেখুঁজিতে আমার আপনারে?তোমারি যে ডাকেকুসুম গোপন হতে বাহিরায় নগ্ন শাখে শাখে,সেই ডাকে ডাকো আজি তারে।তোমারি সে ডাকে বাধা ভোলে,শ্যামল গোপন প্রাণ ধুলি-অবগুণ্ঠন খোলেসে ডাকে তোমারি।সহসা নবীন উষা আসে হাতে আলোকের ঝারি,দেয় সাড়া ঘন অন্ধকারে।

Comments

Loading comments…