পূজা — ৯২
গীতবিতান
আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও।আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও।যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালেআজ এই সকালে ধীরে ধীরে তার কপালেএই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও।বিশ্বহৃদয়-হতে-ধাওয়া আলোয়-পাগল প্রভাত হাওয়া,সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও।
আজ নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও,মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান—তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান।তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও।বিশ্বহৃদয়-হতে-ধাওয়া প্রাণে-পাগল গানের হাওয়া,সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও।
Comments
Loading comments…