পূজা — ৯৩
গীতবিতান
এ অন্ধকার ডুবাও তোমার অতল অন্ধকারেওহে অন্ধকারের স্বামী।এসো নিবিড়, এসো গভীর, এসো জীবন-পারেআমার চিত্তে এসো নামি।এ দেহ মন মিলায়ে যাক, হইয়া যাক হারাওহে অন্ধকারের স্বামী।বাসনা মোর, বিকৃতি মোর, আমার ইচ্ছাধারাওই চরণে যাক থামি।নির্বাসনে বাধা আছি দুর্বাসনার ডোরেওহে অন্ধকারের স্বামী।সব বাঁধনে তোমার সাথে বন্দী করো মোরে—ওহে, আমি বাঁধন-কামী।আমার প্রিয়, আমার শ্রেয়, আমার হে পরম,ওহে অন্ধকারের স্বামী,সকল ঝ’রে সকল ভ’রে আসুক সে চরম—ওগো, মরুক-না এই আমি।
Comments
Loading comments…