পূজা — ৯৪

গীতবিতান

ধায় যেন মোর সকল ভালোবাসাপ্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে।

যায় যেন মোর সকল গভীর আশাপ্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে।চিত্ত মম যখন যেথা থাকে সাড়া যেন দেয় সে তব ডাকে,যত বাঁধন সব টুটে গো যেনপ্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে।বাহিরের এই ভিক্ষা-ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি,অন্তর মোর গোপনে যায় ভরেপ্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে।হে বন্ধু মোর, হে অন্তরতর, এ জীবনে যা-কিছু সুন্দরসকলই আজ বেজে উঠুক সুরেপ্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে।

Comments

Loading comments…