পূজা — ৯৬
গীতবিতান
পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে—আছে অঞ্জলি মোর, প্রসাদ দিয়ে দাও-না পূরে।সহজ সুখের সুধা তাহার মূল্য তো নাই,ছড়াছড়ি যায় সে-যে ওই যেখানে চাই—
বড়ো-আপন কাছের জিনিস রইল দূরে।হৃদয় আমার সহজ সুধায় দাও-না পূরে।বারে বারে চাইব না আর মিথ্যা টানেভাঙন-ধরা আঁধার-করা পিছন-পানে।বাসা বাঁধার বাঁধনখানা যাক-না টুটে,অবাধ পথের শূন্যে আমি চলব ছুটে।শূন্য-ভরা তোমার বাঁশির সুরে সুরেহৃদয় আমার সহজ সুধায় দাও-না পূরে।
Comments
Loading comments…