পূজা — ৯৯
গীতবিতান
বাজাও আমারে বাজাওবাজালে যে সুরে প্রভাত-আলোরে সেই সুরে মোরে বাজাও।যে সুর ভরিলে ভাষাভোলা গীতে শিশুর নবীন জীবনবাঁশিতেজননী-মুখ-তাকানো হাসিতে— সেই সুরে মোরে বাজাও।সাজাও আমারে সাজাও।যে সাজে সাজালে ধরার ধূলিরে সেই সাজে মোরে সাজাও।সন্ধ্যামালতী সাজে যে ছন্দে শুধু আপনারই গোপন গন্ধে,যে সাজ নিজেরে ভোলে আনন্দে— সেই সাজে মোরে সাজাও।
Comments
Loading comments…