প্রকৃতি — ১০
গীতবিতান
নাই রস নাই, দারুণ দাহনবেলা। খেলো খেলো তব নীরব ভৈরব খেলা।যদি ঝ’রে পড়ে পড়ুক পাতা, ম্লান হয়ে যাক মালা গাঁথা,থাক্ জনহীন পথে পথে মরীচিকাজাল ফেলা।শুষ্ক ধুলায় খসে-পড়া ফুলদলে ঘূর্ণী-আঁচল উড়াও আকাশতলে।প্রাণ যদি কর মরুসম তবে তাই হোক— হে নির্মম,তুমি একা আর আমি একা, কঠোর মিলনমেলা।
Comments
Loading comments…