প্রকৃতি — ১০২

গীতবিতান

ধরণী, দূরে চেয়ে কেন আজ আছিস জেগেযেন কার উত্তরীয়ের পরশের হরষ লেগে।আজি কার মিলনগীতি ধ্বনিছে কাননবীথি,মুখে চায় কোন্ অতিথি আকাশের নবীন মেঘে।

ঘিরেছিস মাথায় বসন কদমের কুসুমডোরে,সেজেছিস নয়নপাতে নীলিমার কাজল প’রে।তোমার ওই বক্ষতলে নবশ্যাম দূর্বাদলেআলোকের ঝলক ঝলে পরানের পুলকবেগে।

Comments

Loading comments…