প্রকৃতি — ১০৪
গীতবিতান
মধু -গন্ধে ভরা মৃদু -স্নিগ্ধছায়া নীপ -কুঞ্জতলেশ্যাম -কান্তিময়ী কোন্ স্বপ্নমায়া ফিরে বৃষ্টিজলে।ফিরে রক্ত-অলক্তক-ধৌত পায়ে ধারা -সিক্ত বায়ে,মেঘ -মুক্ত সহাস্য শশাঙ্ককলা সিঁথি -প্রান্তে জ্বলে।পিয়ে উচ্ছল তরল প্রলয়মদিরা উন্ -মুখর তরঙ্গিণী ধায় অধীরা,কার নির্ভীক মূর্তি তরঙ্গদোলে কল -মন্দ্ররোলে।এই তারাহারা নিঃসীম অন্ধকারে কার তরণী চলে।
Comments
Loading comments…