প্রকৃতি — ১১

গীতবিতান

দারুণ অগ্নিবাণে রে হৃদয় তৃষায় হানে রে।রজনী নিদ্রাহীন, দীর্ঘ দগ্ধ দিনআরাম নাহি যে জানে রে।শুষ্ক কাননশাখে ক্লান্ত কপোত ডাকেকরুণ কাতর গানে রে।ভয় নাহি, ভয় নাহি। গগনে রয়েছি চাহি।জানি ঝঞ্ঝার বেশে দিবে দেখা তুমি এসেএকদা তাপিত প্রাণে রে।

Comments

Loading comments…