প্রকৃতি — ১১৫

গীতবিতান

মনে হল যেন পেরিয়ে এলেম অস্তবিহীন পথ আসিতে তোমার দ্বারেমরুতীর হতে সুধাশ্যামলিম পারে॥পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত যুথীর মালাসকরুণ-নিবেদনের-গন্ধ-ঢালা—লজ্জা দিয়ো না তারে॥সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে,পথ-হারানোর বাজিছে বেদনা সমীরণে।দূরে হতে আমি দেখেছি তোমার ওই বাতায়নতলে নিভৃতে প্রদীপ জ্বলে—আমার এ আঁখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে॥

Comments

Loading comments…