প্রকৃতি — ১১৬
গীতবিতান
তৃষ্ণার শান্তি, সুন্দরকান্তি,তুমি এলে নিখিলের সন্তাপভঞ্জন॥আঁকো ধরাবক্ষে দিগ্বধুচক্ষেসুশীতল সুকোমল শ্যামরসরঞ্জন।এলে বীরছন্দে তব কটিবন্ধেবিদ্যুত-অসিলতা বেজে ওঠে ঝঞ্চন॥তব উত্তরীয়ে ছায়া দিলে ভরিয়ে—তমালবনশিখরে নবনীল-অঞ্জন।ঝিলির মন্দ্রে মালতীর গন্ধেমিলাইলে চঞ্চল মধুকরগুঞ্জন।নৃত্যের ভঙ্গে এলে নব রঙ্গে,সচকিত পল্লবে নাচে যেন খঞ্জন॥
Comments
Loading comments…