প্রকৃতি — ১১৭

গীতবিতান

মম মন-উপবনে চলে অভিসারে আঁধার রাতে বিরহিণী।রক্তে তারি নূপুর বাজে রিনিরিনি।দুরু দুরু করে হিয়া, মেঘ ওঠে গরজিয়া,ঝিল্লি ঝনকে ঝিনিঝিনি।মম মন-উপবনে ঝরে বারিধারা, গগনে নাহি শশীতারা।বিজুলির চমকনে মিলে আলো ক্ষণে ক্ষণে,ক্ষণে ক্ষণে পথ ভোলে উদাসিনী।

Comments

Loading comments…