প্রকৃতি — ১১৮
গীতবিতান
আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি,স্মৃতিবেদনার মালা একেলা গাঁথিআজি কোন্ ভুলে ভুলি আঁধার ঘরেতে রাখি দুয়ার খুলি,মনে হয় বুঝি আসিছে সে মোর দুখরজনীর সাথিআসিছে সে ধারাজলে সুর লাগায়ে,নীপবনে পুলক জাগায়ে।যদিও বা নাহি আসে তবু বৃথা আশ্বাসেধূলি-’পরে রাখিব রে মিলন-আসনখানি পাতি
Comments
Loading comments…