প্রকৃতি — ১২১
গীতবিতান
কিছু বলব ব’লে এসেছিলেম,রইনু চেয়ে না ব’লেদেখিলাম খোলা বাতায়নে মালা গাঁথো আপন-মনে,গাও গুন্-গুন্ গুঞ্জরিয়া যূথীকুঁড়ি নিয়ে কোলে।সারা আকাশ তোমার দিকেচেয়ে ছিল অনিমিখে।মেঘ-ছেঁড়া আলো এসে পড়েছিল কালো কেশে,বাদল-মেঘে মৃদুল হাওয়ায় অলক দোলে।
Comments
Loading comments…