প্রকৃতি — ১২২

গীতবিতান

মন মোর মেঘের সঙ্গী,উড়ে চলে দিগ্‌দিগন্তের পানেনিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতেরিমিঝিম রিমিঝিম রিমিঝিম।মন মোর হংসবলাকার পাখায় যায় উড়েক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে।ঝঞ্ঝনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে।

কলো-কলো কলমন্দ্রে নির্ঝরিণীডাক দেয় প্রলয়-আহ্বানেবায়ু বহে পূর্বসমুদ্র হতেউচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে।মন মোর ধায় তারি মত্ত প্রবাহেতাল-তমাল-অরণ্যেক্ষুব্ধ শাখার আন্দোলনে

Comments

Loading comments…