প্রকৃতি — ১২৪

গীতবিতান

আমার প্রিয়ার ছায়াআকাশে আজ ভাসে, হায় হায়!বৃষ্টিসজল বিষণ্ণ নিশ্বাসে, হায়

আমার প্রিয়া মেঘের ফাঁকে ফাঁকেসন্ধ্যাতারায় লুকিয়ে দেখে কাকে,সন্ধ্যাদীপের লুপ্ত আলো স্মরণে তার আসে, হায়।বারি-ঝরা বনের গন্ধ নিয়াপরশ-হারা বরণমালা গাঁথে আমার প্রিয়া।আমার প্রিয়া ঘন শ্রাবণধারায়আকাশ ছেয়ে মনের কথা হারায়।আমার প্রিয়ার আঁচল দোলেনিবিড় বনের শ্যামল উচ্ছ্বাসে, হায়!

Comments

Loading comments…