প্রকৃতি — ১২৬
গীতবিতান
বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান,আমি দিতে এসেছি শ্রাবণের গান।
মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারেএই-যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধানআজ এনে দিলে, হয়তো দিবে না কাল—রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতিস্রোতের প্লাবনেফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বহি তব সম্মান।
Comments
Loading comments…