প্রকৃতি — ১৩

গীতবিতান

হৃদয় আমার, ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে।বেড়া-ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে।তোমার মোহন এল ভীষণ বেশে, আকাশ ঢাকা জটিল কেশে—বুঝি এল তোমার সাধনধন চরম সর্বনাশে।বাতাসে তোর সুর ছিল না, ছিল তাপে ভরা।পিপাসাতে বুক-ফাটা তোর শুষ্ক কঠিন ধরা।এবার জাগ্‌রে হতাশ, আয় রে ছুটে অবসাদের বাঁধন টুটে—বুঝি এল তোমার পথের সাথি বিপুল অট্টহাসে।

Comments

Loading comments…