প্রকৃতি — ১৩২

গীতবিতান

শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও ব’লে।সময় পাবে না আর, নামিছে অন্ধকার,গোধুলিতে আলো-আঁধারেপথিক যে পথ ভোলে।পশ্চিমগগনে ওই দেখা যায় শেষ রবিরেখা,তমাল-অরণ্যে ওই শুনি শেষ কেকা।কে আমার অভিসারিকা বুঝি বাহিরিল অজানারে খুঁজিশেষবার মোর আঙিনার দ্বার খোলে।

Comments

Loading comments…