প্রকৃতি — ১৩৮
গীতবিতান
আজি মেঘ কেটে গেছে সকালবেলায়,এসো এসো এসো তোমার হাসিমুখে—এসো আমার অলস দিনের খেলায়।স্বপ্ন যত জমেছিল আশা-নিরাশায়তরুণ প্রাণের বিফল ভালোবাসায়দিব অকূল-পানে ভাসায়ে ভাঁটার গাঙের ভেলায়।দুঃখসুখের বাঁধন তারি গ্রন্থি দিব খুলে,আজি ক্ষণেক-তরে মোরা রব আপন ভুলে।যে গান হয় নি গাওয়া যে দান হয় নি পাওয়া—আজি পুরব-হাওয়ায় তারি পরিতাপউড়াব অবহেলায়
Comments
Loading comments…