প্রকৃতি — ১৩৯
গীতবিতান
সঘন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণধারা—অন্ধ বিভাবরী সঙ্গপরশহারা।চেয়ে থাকি যে শূন্যে অন্যমনেসেথায় বিরহিণীর অশ্রু হরণ করেছে ওই তারাঅশথপল্লবে বৃষ্টি ঝরিয়া মর্মরশব্দেনিশীথের অনিদ্রা দেয় যে ভরিয়া।মায়ালোক হতে ছায়াতরণীভাসায় স্বপ্নপারাবারে—নাহি তার কিনারা।
Comments
Loading comments…