প্রকৃতি — ১৪
গীতবিতান
এসো, এসো, এসো হে বৈশাখ।তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,বৎসরের আবর্জনা দূর হয়ে যাক।যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে-যাওয়া গীতি,অশ্রুবাষ্প সুদূরে মিলাক।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা।রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক।
Comments
Loading comments…