প্রকৃতি — ১৪২
গীতবিতান
মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আহা, হাহা, হা।আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা, হাহা, হা।কী করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন্ বনে যাই,কোন্ মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি। আহা, হাহা, হা।কেয়া-পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে—তালদিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে।রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ বাজিয়ে বেণু,মাখব গায়ে ফুলের রেণু চাঁপার বনে লুটি। আহা, হাহা, হা।
Comments
Loading comments…