প্রকৃতি — ১৪৮
গীতবিতান
শরতে আজ কোন্ অতিথি এল প্রাণের দ্বারে।আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে।নীল আকাশের নীরব কথা শিশির-ভেজা ব্যাকুলতাবেজে উঠুক আজি তোমার বীণার তারে তারে।শস্যক্ষেতের সোনার গানে যোগ দে রে আজ সমান তানে,ভাসিয়ে দে সুর ভরা নদীর অমল জলধারে।যে এসেছে তাহার মুখে দেখ্ রে চেয়ে গভীর সুখে,দুয়ার খুলে তাহার সাথে বাহির হয়ে যা রে।
Comments
Loading comments…