প্রকৃতি — ১৫২
গীতবিতান
তোমার মোহন রূপে কে রয় ভুলে।জানি না কি মরণ নাচে, নাচে গো ওই চরণমূলে।শরৎ-আলোর আঁচল টুটে কিসের ঝলক নেচে উঠে,ঝড় এনেছ এলোচুলে।কাঁপন ধরে বাতাসেতে—পাকা ধানের তরাস লাগে, শিউরে ওঠে ভরা ক্ষেতে।জানি গো আজ হাহারবে তোমার পূজা সারা হবেনিখিল অশ্রু-সাগর-কূলে
Comments
Loading comments…