প্রকৃতি — ১৫৭
গীতবিতান
হৃদয়ে ছিলে জেগে,দেখি আজ শরতমেঘেকেমনে আজকে ভোরে গেল গো গেল সরেতোমার ওই আঁচলখানি শিশিরের ছোঁওয়া লেগে।কী-যে গান গাহিতে চাই,বাণী মোর খুঁজে না পাই।সে যে ওই শিউলিদলে ছড়ালো কাননতলে,সে যে ওই ক্ষণিক ধারায় উড়ে যায় বায়ুবেগে।

Comments
Loading comments…